ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

তিতাস গ্যাসের ৪ প্রকৌশলী গ্রেপ্তারে আইইবির নিন্দা ও প্রতিবাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক: তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চার প্রকৌশলীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষে এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারিকালের দুর্যোগ মোকাবিলায় সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রকৌশলীরাও সম্মুখ যোদ্ধা হিসেবে লকডাউনে ও পরবর্তী সময়ে বিদ্যুৎ ও জ্বালানিসহ প্রতিটি সেক্টরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে প্রকৌশলী মৃত্যুও হয়েছে। আবার অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করছি, দেশে সুনামের সঙ্গে কর্মরত প্রকৌশলীরা বিভিন্নভাবে শারিরীক নির্যাতন, মানসিক অত্যাচার, গ্রেপ্তার, রিমান্ড এমনকি হত্যাকান্ডের স্বীকার হচ্ছেন।

তিনি বলেন, তিতাস গ্যাসের চার প্রকৌশলীদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ও ফৌজদারি আসামি না হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে এবং দুই দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে প্রকৌশলীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

তিতাস গ্যাসের ৪ প্রকৌশলী গ্রেপ্তারে আইইবির নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০১:০২:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০