ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় কাতার

নিউজ ডেস্ক: কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি বলেছেন, ‘বাংলাদেশ ও কাতারের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। এ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী কাতার।’

রোববার (২০ সেপ্টেম্বর) কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন তার পরিচয়পত্রের অনুলিপি কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। পরে তারা সংক্ষিপ্ত বৈঠক করেন। এ সময় উল্লিখিত কথাগুলো বলেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সুলতান বিন সাদ আল মুরাইখি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি কাতারের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন। কাতারে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ইস্যুতে সহযোগিতা করার বিষয়ে তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

সাম্প্রতিক সময়ে কাতার সরকার কর্তৃক শ্রম আইনের সংস্কারকে সময়োপযোগী ও অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। বাংলাদেশ ও কাতারের মধ্যে ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার পাশাপাশি কাতারে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়েও তিনি গুরুত্ব আরোপ করেন। এছাড়া, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়ে একযোগে কাজ করার বিষয়ে রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের পরিচালক, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের কর্মকর্তা ও দূতাবাসের প্রথম সচিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় কাতার

আপডেট টাইম : ০৩:০৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০