ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ জন আটক

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৯ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব-২-এর পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান জানান, কয়েকজন দুষ্কৃতকারী ঢাকার তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন সংবাদ পেয়ে র‌্যাব-২-এর একাধিক টিম টহলে নামে। কারওয়ান বাজারের প্রজাপতি গুহা আন্ডারপাস সংলগ্ন, আনন্দ সিনেমা হল, শিশু মেলা ও আগারগাঁওগামী সড়কে অভিযান চালায় এসব টহল টিম। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে মো. বিল্লাল (২৮), মনির হোসেন (২১), সাইফুল ইসলাম ওরফে রমজান (২৩), মো. স্বপন (২৮), রানা আকন্দ (২৩), মো. সুমন (২২), রিচার্ড ফলিয়া সাগর (২৮), মো. কবীর (১৯), মো. রুবেল (১৯), ঝুম্মাদ (১৯) নামে ১০ জনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে মিজানুর রহমান আরও জানান, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিভিন্ন শপিংমলে আগত ক্রেতাদের মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাই করার উদ্দেশ্য বিভিন্ন শপিং মলের আশপাশে অবস্থান নেন। বেশ কয়েকটি ছিনতাই কার্যক্রমে সফলও হয়েছেন তারা। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

রাজধানীতে পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের ১০ জন আটক

আপডেট টাইম : ১১:৪৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০১৯