ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

করোনাভাইরাস মুক্ত হলেন সংগীতশিল্পী এস আই টুটুল

বিনোদন ডেস্ক: করোনাভাইরাস মুক্ত হলেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল। গত ২১ সেপ্টেম্বর দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে।

এসআই টুটুল বলেন—মহান আল্লাহ পাকের অশেষ রহমতে এবং সবার দোয়ায় আমার কোভিড টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। আমার সুস্থতার জন্য কত মানুষ যে, দোয়া করেছেন তা গুণে শেষ করতে পারবো না। তাদের অনেকের সঙ্গে হয়তো সরাসরি দেখাও হয়ে ওঠেনি। আমি সত্যিই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ!

করোনা সংকটের কারণে ঘরে বসেই কাজকর্ম করছিলেন টু্টুল। কিন্তু গত আগস্ট মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ জ্বরে আক্রান্ত হন তিনি। জ্বরের মাত্রা না কমার কারণে গত ১৮ আগস্ট কোভিড-১৯ পরীক্ষা করান। ২১ আগস্ট জানতে পারেন তিনি কোভিড-১৯ পজিটিভ। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন এই শিল্পী।

নন্দিত এই শিল্পী অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রে নিয়মিত প্লেব্যাক করছেন। বর্তমানে তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

করোনাভাইরাস মুক্ত হলেন সংগীতশিল্পী এস আই টুটুল

আপডেট টাইম : ০৬:২২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০