ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই যুবলীগের কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: নিখিল

জ্যেষ্ঠ প্রতিবেদক: যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে নিয়ে বিএনপি দেশ-বিদেশে এখনো ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ঘিরে। এ বিষয়ে যুবলীগের প্রত্যেক কর্মীকে সজাগ থাকতে হবে। যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই যুবলীগের কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করতে গিয়ে এ কথা বলেন তিনি। পূর্বঘোষিত ৪ দিনের কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন সারা দেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

এদিন বিকেলে রাজধানীতে হাইকোর্টে মাজারস্থ প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মাইনুল হোসেন খান নিখিল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা। উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জহিরউদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু।

এর আগে দুপুরে জুমআর নামাজের পর রাজধানীর মিরপুর হযরত শাহ আলী (র.) মাজার মসজিদে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে মিলাদ হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়। এ সময় মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ যুবলীগের কেন্দ্রীয় ও উত্তর মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

যেখানেই ষড়যন্ত্র হবে, সেখানেই যুবলীগের কর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে: নিখিল

আপডেট টাইম : ১২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০