ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিকভাবে দিবসটি উদযাপন করা হয়। বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে তথ্য কমিশনের উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২০ উদযাপনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্বব্যাপী মহামারী করোনা পরিস্থিতি বিবেচনায় দিবসটির এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য- ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ ও স্লোগান : ‘সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে’ নির্ধারণ করা হয়েছে।

এর আগে দিবসটি কেন্দ্রীয় পর্যায় ছাড়া শুধুমাত্র জেলা পর্যায়ে উদযাপন করা হতো। এবার তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবসটি উদযাপনের আওতা বাড়িয়ে বিভাগীয় পর্যায় এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হবে। বিভাগ, জেলা এবং পিডিসি ও ইউডিসিসমূহকে সংযুক্ত করে উপজেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হবে।

তথ্য কমিশনের উদ্যোগে শেরে বাংলা নগরস্থ প্রত্মতত্ত্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান ও তথ্য সচিব কামরুন নাহার উপস্থিত থাকবেন।

সভায় সভাপতিত্ব করবেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ। এছাড়া সভায় উপস্থিত থাকবেন তথ্য কমিশনার সুরাইয়া বেগম, তথ্য কমিশনার ড. আবদুল মালেক ও তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আপডেট টাইম : ১০:৩৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০