ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী এভারটনের মাঠে আত্মঘাতী হয়ে পয়েন্ট হারাল লিভারপুল ‘মনে হচ্ছে যাত্রাটা আজই শুরু হলো’: থিয়েটারের পদক পেয়ে পূর্ণিমা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের আমন্ত্রণ রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

আগামী ডিসেম্বরে হাসিনা-মোদির বৈঠক

নিউজ ডেস্ক: আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি সরাসরি সম্ভব না হলে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী জানান, ডিসেম্বরের আগে করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন। আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করবেন।

ড. মোমেন বলেন, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কট, এয়ার বাবল চুক্তি, ৭-৮টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বৈঠকের সময় খুব কম। মাত্র এক ঘণ্টা আলোচনা হবে। তাই সব বিষয়ে আলোচনা করা খুব কঠিন হবে।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, সীমান্ত হত্যা নিয়ে এরইমধ্যে আলোচনা হয়েছে, বিজিবি-বিএসএফ ওয়াদা করেছে এ বিষয়ে। আমরা চাই না সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটুক। সেখানে কোনো কিছু ঘটলে যৌথভাবে মনিটরিং করতে আমরা একমত হয়েছি।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আকামা ও ভিসার মেয়াদ বাড়াবে। একইসঙ্গে বিমানের ফ্লাইট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফটোসাংবাদিকরা স্বাধীনতা-সংগ্রামের প্রেরণা: কাদের গনি চৌধুরী

আগামী ডিসেম্বরে হাসিনা-মোদির বৈঠক

আপডেট টাইম : ১২:১৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০