ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

বৃহস্পতিবার আবুল হাসানাত আবদুল্লাহ’র এনজিওগ্রাম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র হার্ট অ‌্যাটাক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) এনজিওগ্রাম করার পর তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় তার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে গিয়ে চিকিৎসকরা একথা বলেছেন।

আবুল হাসানাতের ব‌্যক্তিগত সহকারী খায়রুল বাশার রাইজিংবিডিকে জানান, তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার হার্ট অ‌্যাটাক হয়েছে। বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হবে। এরপর সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

৭৫ বছর বয়সের আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস‌্য এবং বরিশাল-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

বৃহস্পতিবার আবুল হাসানাত আবদুল্লাহ’র এনজিওগ্রাম

আপডেট টাইম : ০৬:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০