ঢাকা ০৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মা মরিয়ম বেগম ও তার মেয়ে স্কুলছাত্রী সাদিয়াকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানসহ পুলিশের একটি বিশেষ টিম। তবে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ তা জানাতে না পারলেও দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, স্থানীয় বালাইশপুর দেওয়ান বাড়ির সৌদি প্রবাসী নবী উল্লাহর স্ত্রী মরিয়ম বেগম ও তার স্কুল পড়ুয়া (তৃতীয় শ্রেণির ছাত্রী) মেয়ে বাড়িতেই থাকেন। হঠাৎ ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মা মরিয়মের বাম হাতের চারটি আঙুল পড়ে গেছে, ডান হাতও মারাত্মক জখম হয়। তার মেয়ের মাথার পেছনের অংশে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ মাহমুদ জানান, মা ও মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং অঙ্গহানি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জান বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলার কারণ ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ১০:০০:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০