ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

‘বিজয়া’য় অভিনয় করলেন তিশা

বিনোদন প্রতিবেদক: আসছে দুর্গাপূজা। এ উপলক্ষ্যে নির্মিত টেলিভিশন নাটক ‘বিজয়া’য় অভিনয় করলেন নুসরাত ইমরোজ তিশা। করোনার কারণে দীর্ঘ বিরতীতে ছিলেন তিনি। বিরতী ভেঙে এই নাটকের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।

‘বিজয়া’র কেন্দ্রীয় চরিত্রে তিশাকে দেখা যাবে। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকের গল্প লিখেছেন শোয়েব চৌধুরী। সম্প্রতি রাজধানীর অদূরে রূপগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়।

নাটক প্রসঙ্গে তিশা বলেন, ‘দীর্ঘ দিন পর কাজে ফিরে স্বস্তি লাগছে। ক্রাউন এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রথমবার কাজ করলাম। নাটকের গল্প অনেক সুন্দর! গল্পে সামাজিক বার্তা রয়েছে। আশা করছি দর্শকেরও নাটকটি পছন্দ হবে।’

আবু হায়াত মাহমুদ বলেন, ‘পূজা সামনে রেখেই নাটকটি তৈরি করছি। তিশা দারুণ অভিনয় করেছেন। এই নাটকে অন্য এক তিশাকে খুঁজে পাবেন দর্শক।’

নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘বিজয়া’য় অভিনয় করলেন তিশা

আপডেট টাইম : ১২:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০