ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর জেল হাজতে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা পড়ুয়া এক কিশোরকে (১৮) আটকের পর সোমবার (৫ অক্টোবর) আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠিয়েছেন। এ ঘটনায় রবিবার বিকালে ধর্ষণের শিকার কিশোরীর পরিবার চাটখিল থানায় একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃত কিশোর হওয়ায় তার নাম ও পরিচয় প্রকাশ করা হলো না।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে ওই স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে পরিবার সদস্যরা ওই কিশোরকে ঘর থেকে বের হতে বললে সে বেরিয়ে ছাদে উঠে লাফিয়ে পালানোর চেষ্টা করে। তবে অন্যরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

মামলার বাদী দাবি করেছেন, তার ননদকে গত তিন মাস ধরে প্রেমের ফাঁদে ফেলে ও বিয়ে করার কথা বলে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে দুবছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা যায়। ওই সম্পর্কের সূত্র ধরে কিশোরীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত। এ ঘটনায় কিশোরীর ভাবি বাদী হয়ে রবিবার বিকালে থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতকে আজ সোমবার বিচারিক আদালতে উপস্থিত করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর জেল হাজতে

আপডেট টাইম : ১১:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০