ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

আবারও বিয়ে করলেন জনপ্রিয় শমী কায়সার

বিনোদন ডেস্ক: ফের বিয়ে করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তার বর রেজা আমিন সুমন একজন ব্যবসায়ী।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে শমী কায়সারের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। শমী বর্তমানে বনানীতে তার শ্বশুরবাড়িতে আছেন। এ তথ‌্য নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠবন্ধু ও নাট‌্যনির্মাতা চয়নিকা চৌধুরী।

এই নির্মাতা বলেন, ‘শমী বিয়ে করায় আমি খুবই খুশি হয়েছি। ও আমার খুব প্রিয় মানুষ। মেয়ে অসুস্থ থাকার কারণে গতকাল বিয়ের সময় উপস্থিত থাকতে পারিনি। এখন শমীর শ্বশুরবাড়ি যাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘শমী সারা জীবন মানুষের ভালোবাসা আর সম্মান চেয়েছেন, কখনো অর্থের পেছনে ছোটেননি। রেজা আমিন ভাই খুবই ভালো মানুষ। আমার বন্ধু তার মনের মতো মানুষ পেয়েছেন এতে আমি ভীষণ আনন্দিত।’

জানা গেছে, ব্যবসায়িক সূত্রেই শমী ও রেজা আমিনের পরিচয়। পরবর্তী সময়ে তাদের বন্ধুত্ব প্রেমে রূপ নেয় এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেন। করোনার কারণে বাড়তি কোনো আনুষ্ঠানিকতা করতে চাননি তারা। তাই দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিয়ে হয়েছে।

শমী কায়সারের এটি তৃতীয় বিয়ে। অন্যদিকে রেজা আমিন সুমনের ২২ বছরের সংসারে কোনো সন্তান নেই।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী এক সময় টিভি নাটকে নিয়মিত অভিনয় করেছেন। ‘নক্ষত্রের রাত’, ‘ছোট ছোট ঢেউ’, ‘অন্তরে নিরন্তরে’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে তাকে দেখা গেছে। বর্তমানে তিনি ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই- ক্যাব) সভাপতি এবং এফবিসিসিআইর পরিচালক। ‘ধানসিঁড়ি’ নামে তার একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আবারও বিয়ে করলেন জনপ্রিয় শমী কায়সার

আপডেট টাইম : ১১:১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০