ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

শনিবার সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে,সারাদেশে শনিবার (১ জুন) সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং তা কয়েকদিন ধরে থাকতে পারে। শুক্রবার (৩১ মে) বিকেলে আবহাওয়াবিদ আরিফ হোসেন এ তথ্য জানান।

অন্যদিকে আজ (শুক্রবার) সকাল ৯টার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয় রাজশাহী, পাবনা, ঢাকা, মাদারীপুর, রাঙ্গামাটি, নোয়াখালী ও বরিশাল অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ (শুক্রবার) ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এবং আগামীকাল (শনিবার) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

শনিবার সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে পারে

আপডেট টাইম : ০৯:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯