ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৫৭ বছর পর হলিউডে ফের ‘ক্লিওপেট্রা’

বিনোদন ডেস্ক: ক্লিওপেট্রা হলিউডে ফিরছে ৫৭ বছর পর! প্রাচীন মিসরের এই রানিকে ঘিরে বায়োপিকে কাজ করতে আবারও জোট বেঁধেছেন ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট এবং তার ‘ওয়ান্ডার ওম্যান’ ছবির পরিচালক প্যাটি জেনকিন্স।
মিসরের টলেমাইক সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন ক্লিওপেট্রা। তার জীবন অবলম্বনে চিত্রনাট্য লিখছেন লায়েতা কালোগ্রিদিস। ২০০৪ সালে অলিভার স্টোন পরিচালিত আলেকজান্ডার দ্য গ্রেটের বায়োপিকের চিত্রনাট্যকার ছিলেন তিনি। গ্রিক বংশোদ্ভুত আমেরিকান এই চিত্রনাট্যকারের অন্য কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য মার্টিন স্করসেজির ‘শাটার আইল্যান্ড’ ও জেমস ক্যামেরন প্রযোজিত ‘আলিটা: ব্যাটেল অ্যাঞ্জেল’।

নতুন ছবিতে নাম ভূমিকায় থাকবেন গল গ্যাডট। এছাড়া প্রযোজকের দায়িত্ব সামলাবেন। তিনি উল্লেখ করেছেন, ক্লিওপেট্রার গল্প রূপালি পর্দায় তুলে ধরা তার অনেকদিনের ইচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগাভাগি করেছেন।

মিসরের রানির একটি শিল্পকর্ম শেয়ার করে গল গ্যাডট বলেন, ‘আপনারা হয়তো জেনেছেন, প্যাটি জেনকিন্স ও লায়েতা কালোগ্রিদিসের সঙ্গে মিলে মিসরের রানি ক্লিওপেট্রার গল্প বলবো। প্রথমবারের মতো নারীর চোখে তাকে উপস্থাপন করা হবে। সেটা ক্যামেরার সামনে এবং পেছনে উভয় ক্ষেত্রে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে (১১ অক্টোবর) এই ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত।

৩৫ বছর বয়সী এই তারকার আশা, ‘বিশ্বজুড়ে নারী ও মেয়েরা যারা নিজেদের প্রমাণ করতে চান তারা কখনও স্বপ্ন দেখা ছাড়বেন না। তারা নিজেদের ও অন্য নারীদের জন্য সোচ্চার কণ্ঠস্বর ছড়িয়ে দেবেন।’
ক্লিওপেট্রাঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটির সহ-প্রযোজক হিসেবে থাকবেন গল গ্যাডটের প্রতিষ্ঠান পাইলট ওয়েভ মোশন পিকচার্সের অংশীদার জেরন ভারসানো, আমেরিকান পরিচালক প্যাটি জেনকিন্স এবং অ্যাটলাস এন্টারটেইনমেন্টের চার্লস রোভেন।

নীল নদের রানি ক্লিওপেট্রা চরিত্রে সবশেষ ১৯৬৩ সালে অভিনয় করেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী এলিজাবেথ টেলর। জোসেফ এল. মানকিউভিচ পরিচালিত ‘ক্লিওপেট্রা’ নামের ছবিটি চারটি বিভাগে অস্কার জেতে। এর আগে ১৯৩৪ সালে সেসিল বি. ডিমিল পরিচালিত ‘ক্লিওপেট্রা’য় এই চরিত্রে অভিনয় করেন আমেরিকান-ফরাসি অভিনেত্রী ক্লদেত কলবের্ত।
এদিকে ডিসি কমিকসের সুপারহিরো নির্ভর ছবি ‘ওয়ান্ডার ওম্যান’-এর (২০১৭) বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ান্ডার ওম্যান নাইনটিন এইটি ফোর’ করোনাভাইরাস মহামারির কারণে একাধিকবার পিছিয়েছে। পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৫৭ বছর পর হলিউডে ফের ‘ক্লিওপেট্রা’

আপডেট টাইম : ১২:৫০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০