ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত হাতে আর মাত্র ৬ মাস সময়

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। কিছুদিন আগে তার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ক্যানসারের তৃতীয় ধাপে রয়েছেন তিনি। বর্তমানে এর চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা।

এদিকে সঞ্জয়ের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। এরই মাঝে গুঞ্জন উঠেছে, ক্যানসার আক্রান্ত এই অভিনেতার হাতে আর মাত্র ৬ মাস সময় আছে। তবে গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন তার পরিবারের একজন সদস্য।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘সঞ্জয়ের হাতে আর ছয় মাস সময় আছে অথবা তিনি আর কয়েক মাস বাঁচবেন— বিষয়টি আসলে তেমন নয়। তার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে এবং মুম্বাইয়ে এর চিকিৎসা শুরু হয়েছে। আর তিনি এতে ভালো সাড়া দিচ্ছেন। তার টেস্ট করা হয়েছে এবং এর ফলও ভালো এসেছে। সৃষ্টিকর্তার করুণায় ও সবার আশীর্বাদে তিনি সেরে উঠছেন।’

এদিকে সম্প্রতি এক ভিডিও বার্তায় সঞ্জয় দত্ত জানান, খুব শিগগির ক্যানসারকে পরাজিত করে ফিরবেন তিনি। পাশাপাশি ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার শুটিং শুরু করবেন। এর প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেতা।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ ছাড়াও অক্ষয় কুমার ও মানুশি চিল্লালের সঙ্গে ‘পৃথ্বীরাজ’ সিনেমায় অভিনয় করবেন সঞ্জয়। পাশাপাশি ‘শমশেরা’ ও ‘তোরবাজ’ সিনেমায় দেখা যাবে তাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত হাতে আর মাত্র ৬ মাস সময়

আপডেট টাইম : ১২:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০