ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

হৃতিক রোশানের মা করোনায় আক্রান্ত

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা হৃতিক রোশানের মা পিংকি রোশান করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে স্বামী রাকেশ রোশানের সঙ্গে খান্ডালায় তাদের ফার্মহাউসে আছেন পিংকি রোশান। জানা গেছে, তার করোনার কোনো উপসর্গ নেই। কোভিড-১৯ টেস্টে নেগেটিভ না আসা পর্যন্ত ফার্মহাউসেই আইসোলেশনে থাকবেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিংকি রোশান বলেন, ‘সতর্কতাস্বরূপ প্রতি ২০ দিন পর আমরা পরিবারের সদস্য ও স্টাফদের পরীক্ষা করি। এক সপ্তাহ আগে আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই। চিকিৎসক বলেছেন যোগ ব্যায়াম ও শারীরিক কসরত করোনা প্রতিহত করতে সাহায্য করছে। ধারণা করা হচ্ছে আমি গত ১৫ দিন ধরে করোনায় আক্রান্ত। আশা করছি, আগামীকাল টেস্টের ফল নেগেটিভ আসবে।’

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পিংকি রোশানের জন্মদিন। ইনস্টাগ্রামে জন্মদিনের আয়োজনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যরা আমার দুয়ারে এই চমক নিয়ে হাজির হয়েছে।’

অন্যদিকে, সুজানের সঙ্গে জুহুর বাড়িতে থাকছেন হৃতিক। তাদের সঙ্গে দুই সন্তান— হৃহান ও হৃদানও আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃতিক রোশানের মা করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০