ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: খোরাকি ভাতাসহ ১১ দফা দাবিতে তিন দিন ধরে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নৌযান শ্রমিক-মালিকদের সঙ্গে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের বৈঠকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বৈঠকে শ্রমিকদের খাদ্য ভাতা (খোরপোশ) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট নৌযানের জন্য ১০০০ টাকা, ১০০০-১৫০০ টনের নৌযানের জন্য ১২০০ টাকা এবং ১৫০০ টনের বেশি ওজনের নৌযানের জন্য ১৫০০ হাজার টাকা খাদ্য ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন আন্দোলনরত শ্রমিকরা।

এ সময় সব নৌ শ্রমিকদের এখন থেকেই কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা।

এর আগে দুপুরে সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট আজকের মধ্যে সমাধান হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নৌশ্রমিকদের মূল দাবি হচ্ছে খোরাকি ভাতা। এটা তাদের ন্যায্য দাবি। গত এক বছরে তারা দুইবার ধর্মঘট করেছেন। আলোচনা করে এর সমাধান করেছি। আমরা নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নৌ অধিদপ্তর ও বিআইডব্লিউটি’র পক্ষ থেকে মালিকদের সঙ্গে আলোচনা করেছি।

বেতন-ভাতার সুযোগ-সুবিধা বাড়ানোসহ ১১ দফা দাবি আদায়ে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান-শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন আটটি সংগঠন এ ধর্মঘটের ডাক দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

সারা দেশের নৌ ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : ০৫:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০