ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

১০০ কোটি রুপিতে নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক

বিনোদন ডেস্ক: প্রায় ১০০ কোটি রুপি দিয়ে নতুন দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান।

মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কৃষ’ সিনেমাখ্যাত এই অভিনেতার নতুন অ্যাপার্টমেন্টের অবস্থান মুম্বাইয়ের জুহু-ভারসোভা লিংক রোডে। তিন ফ্লোর জুড়ে অবস্থিত দুটি অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। এর মধ্যে একটি ডুপ্লেক্স পেন্টহাউজ। তবে তিনি এগুলো একটিতে রূপান্তর করতে চান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাড়িটি কিনেছেন হৃতিক। এই অ্যাপার্টমেন্টগুলো আরব সাগরের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। অ্যাপার্টমেন্টের মূল্য ৯৭.৫০ কোটি রুপি। ১ কোটি ৯৫ লাখ খরচ হয়েছে অ্যাপার্টমেন্ট দুটি রেজিস্ট্রেশন করতে। বিল্ডিংয়ের ১৫ ও ১৬ তলায় অবস্থিত হৃতিকের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটির মূল্য ৬৭.৫০ কোটি রুপি। অন্যটি ১৪ তলায়, মূল্য ৩০ কোটি রুপি। তার এই অ্যাপার্টমেন্টগুলো এখনো নির্মাণাধীন।

হৃতিক রোশান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওয়ার’। খুব শিগগির ‘কৃষ-ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। এটি পরিচালনা করবেন তার বাবা রাকেশ রোশান। সিনেমাটি বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে। বর্তমানে এর প্রি-প্রোডাকশনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু হবে।

জানা গেছে, টাইম ট্রাভেলিং নিয়ে তৈরি হয়েছে ‘কৃষ-ফোর’ সিনেমার গল্প। এতে একদল সুপার ভিলেনের সঙ্গে লড়বেন হৃতিক। সিনেমাটির ভিএফএক্স-এর কাজ করবে শাহরুখ খানের রেড চিলিস প্রোডাকশন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

১০০ কোটি রুপিতে নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক

আপডেট টাইম : ১২:২১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০