ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মধুমিতা

বিনোদন ডেস্ক: ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!

গত বছর অভিনেতা সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই আলোচনায় রয়েছেন মধুমিতা সরকার। এদিকে গত কয়েকদিন ধরে গুঞ্জন উড়ছে, নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, মধুমিতার নতুন প্রেমিকের নাম সাবির ওয়ালিয়া। তিনি বাঙালি নন, হিন্দি ভাষী। তবে পেশায় কী তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সাবির ওয়ালিয়া একজন ব্যবসায়ী।

মধুমিতার প্রেমের সম্পর্ক নিয়ে যখন জলঘোলা হচ্ছে, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। সংবাদমাধ্যমের এমন খবরে রীতিমতো ক্ষুব্ধ এই নায়িকা। মধুমিতা ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—আজ যদি তিনজন বান্ধবীর সঙ্গেও বাইরে যাই, লোকে লিখে দেবে মধুমিতা শুধু মেয়েদের সঙ্গেই থাকেন! মিডিয়া নতুন করে প্রচারে নামবে।

পূজার সময়ে মধুমিতা এক ব্যক্তির সঙ্গে সকালের নাস্তা করেন একটি পাঁচ তারকা হোটেলে। মূলত সেখান থেকেই সাবির ওয়ালিয়ার সঙ্গে তার প্রেমের গুঞ্জনের সূচনা।

বিষয়টি ব্যাখ্যা করে মধুমিতা বলেন—পূজার পর মূলত কাজের সূত্রে এক ব্যক্তির সঙ্গে ব্রেকফাস্ট করতে গেলাম। ওমা! মিডিয়া লিখে দিলো, আমি তার সঙ্গে প্রেম করছি। আমাকে একবার জিজ্ঞাসা অবধি করল না!

‘সবিনয় নিবেদন’ নাটকের সেটে প্রথম পরিচয় সৌরভ-মধুমিতার। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর সংসার পাতেন এই দম্পতি। গত বছরের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদের কথা জানান এই দম্পতি।

বিয়ে-বিচ্ছেদের পর গুঞ্জন উঠে, কলকাতার প্রথম সারির এক প্রযোজনা সংস্থার কর্ণধারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মধুমিতা। এছাড়া ‘লাভ আজকাল’ সিনেমা করতে গিয়ে সিনেমাটির নায়ক অর্জুন চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল এই নায়িকার। তবে এসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মধুমিতা

আপডেট টাইম : ১১:৩১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০