ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

বিনোদন ডেস্ক: কলকাতার অনেক অভিনয়শিল্পী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের অনেকে এখন করোনামুক্ত। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন ভারতের দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তার পরিবারের আরো তিনজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

অপরাজিতা আঢ্য ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন—কিছুদিন আগে আমার শাশুড়ির জ্বর এসেছিল। তারপর চিকিৎসক পরিবারের সবার করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। ২১ অক্টোবর কোভিড-১৯ পরীক্ষার রেজাল্ট আসে। আমার শাশুড়ি, চাচাশ্বশুর ও ননদ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে শাশুড়ির জ্বর এসেছিল। কিন্তু বাকিদের কোনো উপসর্গ নেই।

আপাতত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অপরাজিতাসহ সবাই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। পাশাপাশি প্রয়োজনীয় ডায়েট ও ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছিলেন অপরাজিতা আঢ্য। কিন্তু তারপরও কীভাবে আক্রান্ত হলেন তার কোনো ধারণা নেই তার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

আপডেট টাইম : ০৯:৫৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০