ঢাকা ১১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

‘সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে’

নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়ে‌ছে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই আইনটি পাস হবে। এটি হলে হলুদ সাংবাদিকতা অনেকাংশে কমে আসবে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান এ কথা বলেন।

জেলা প্রশাসক দাউদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার আসাদুজ্জামান, প্রেস কাউন্সিলের সচিব শাহ আলম প্রমুখ। সভায় বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের যোগ্যতা ও নিয়োগ সংক্রান্ত কোনও আইন না থাকায় সারাদেশে অপ-সাংবাদিকতা বেড়ে যাচ্ছে। এতে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সভা শে‌ষে মুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের পক্ষ থে‌কে বান্দরবান প্রেসক্লাবকে বই উপহার দেওয়া হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

‘সাংবাদিকতার যোগ্যতা সংক্রান্ত আইনের খসড়া সরকারের কাছে পাঠানো হয়েছে’

আপডেট টাইম : ০৯:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০