ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মহানবীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের প্রতিবাদ জানালেন তিশা

বিনোদন ডেস্ক: ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর উত্তাল মুসলিম বিশ্ব। ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে মুসলিম এক উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকে উত্তপ্ত ফ্রান্স।

শুধু তাই নয়, ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার অঙ্গীকার করেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। আরব বিশ্বের দেশগুলো ফরাসি পণ্য বর্জনের ডাক দেয়। বাংলাদেশের মুসলমানরাও প্রতিবাদে সরব হয়েছেন।

এবার নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপের প্রতিবাদ জানালেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

তিশা লিখেন—আমরা যারা মুসলিম ঘরের সন্তান, আমাদের বোধ হবার পর থেকেই একজন মানুষকে অনেক ভালোবাসি, তিনি হলেন আমাদের প্রিয় নবী এবং রাসূল হযরত মুহাম্মদ (সা.)। আল্লাহ নিজে যাকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদা দিয়েছেন কেউ তাঁর সম্মান এবং মর্যাদা একটুও ক্ষুণ্ণ করতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমার এই পোস্টের মাধ্যমে বিশ্বব্যাপী নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গ, বিদ্রূপ এবং সকল প্রকার অপপ্রচার এবং মিথ্যাচারের প্রতিবাদ জানাই।

রোববার (১ নভেম্বর) দুপুরে তিশা এ স্ট্যাটাস দেন। ৩ ঘণ্টার মধ্যে এতে লাইক পড়েছে ৩৬ হাজারের বেশি। প্রিয় নায়িকার এই প্রতিবাদকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। এতে মন্তব্য পড়েছে প্রায় ৩ হাজার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মহানবীকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের প্রতিবাদ জানালেন তিশা

আপডেট টাইম : ০৫:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০