ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আইনি জটিলতায় অভিনেতা অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক: আইনি জটিলতায় বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ের সঞ্চালক অমিতাভ। সম্প্রতি এই শোয়ের একটি পর্বে ডা. বিআর আম্বেদকরকে নিয়ে প্রশ্ন করায় চটেছেন দর্শকরা। প্রশ্ন ছিল, ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর, ডা. বিআর আম্বেদকর এবং তার অনুসারীরা কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন। এর সঠিক উত্তর মনুস্মৃতি।

কিন্তু সঠিক উত্তরের পর অমিতাভ এ বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা দর্শকদের অনেকেই পছন্দ করেনি। বিআর আম্বেদকরের বিষয়ে অমিতাভ বচ্চন বলেন, তিনি জাত, ধর্ম ভেদাভেদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সমাজের উচ্চস্তরে থাকা ব্যক্তিদের বিরোধিতা করেছিলেন। এরপরই অনেকেই বিষয়টি নিয়ে আপত্তি প্রকাশ করেন। পরবর্তী সময়ে অমিতাভ বচ্চন ও ‘কৌন বনেগা ক্রোড়পতি’ নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

অমিতাভের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিজেপি সংসাদ অভিমন্যু পাওয়ার। লাথুরের এসপি নিখিল পিংলের কাছে তিনি অমিতাভ ও সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিমন্যু পাওয়ার লিখেছেন, ‘এটি হিন্দুদের জন্য অপমানজনক এবং হিন্দু ও বৌদ্ধদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা।’

অনুষ্ঠানের এই পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা অনুপ সোনি এবং সমাজকর্মী বেজওয়াড়া উইলসন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আইনি জটিলতায় অভিনেতা অমিতাভ বচ্চন

আপডেট টাইম : ০৮:৩৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০