ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অপূর্ব

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। গন্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

৫ দিন আগে জ্বরে আক্রান্ত হন অপূর্ব। এরপর কোভিড-১৯ পরীক্ষা করা হয়। ২ নভেম্বর ফল পজিটিভ আসে। তার শরীরিক অবস্থার অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে অপূর্বর পাশে হাসপাতালে অবস্থান করছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সেখান থেকে ‘বুকের বাঁপাশে’ খ্যাত এ নির্মাতা মুঠোফোনে বলেন, করোনা পজিটিভ আসার পর চিকিৎসকরা আরো কিছু রক্তের পরীক্ষা করিয়েছেন। এসব রিপোর্টে ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে, এখন তিনি ঘুমাচ্ছেন। সবাই অপূর্ব ভাইয়ের জন্য দোয়া করবেন।

জানা যায়, নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন অপূর্ব। কিছুদিন আগে বান্দরবানে একটি নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরেন। এরপর নির্মাতা সাগর জাহানের একটি নাটকের শুটিং শেষ করেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা অপূর্ব

আপডেট টাইম : ০৭:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০