ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তজুমদ্দিন সরকারি হাসপাতালে বিষ পানের রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরত

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা: ভোলার তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা বিষ পানের রোগীকে চিকিৎসা সেবা না দিয়ে ফেরৎ পাঠিয়েছেন ডাঃ  ফারহান নাসিম। পরে স্বজনরা এ্যাম্বুলেন্স যোগে ওই রোগীকে ৬০ কিঃমিঃ দুরে ভোলা সদরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ নিয়ে রোগীর স্বজনদের মাঝে উত্তেজনা বিরাজ করেছে।
রোগীর স্বজন ইউপি সদস্য হেলালউদ্দিন জানান, বুধবার সকালে পারিবারিক কলহের জেরধরে চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যা গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী কানন বেগম (৩০) বিষ পান করে। দ্রুত তাকে তজুমদ্দিন হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। ডিউটিরত ডাঃ ফারহান নাসিম বাসায় অবস্থান করছিলেন। আমরা এবং হাসপাতালের স্টাফরা তাকে জানানোর পরও প্রায় এক ঘন্টা পর বাসা থেকে তিনি না এসে রোগীকে ভোলায় নিয়ে যেতে বলেন।

পরে আমরা নিরুপায় হয়ে এ্যাম্বুলেন্স ডেকে রোগীকে ভোলা নিয়ে যাই। চিকিৎসা সেবা না দিয়ে রোগী ফেরৎ পাঠানোর বিষয়ে ডাঃ ফারহান নাসিমের কাছে জানতে চাইলে তিনি অফিস সময় ব্যতীত কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। উপজলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোহেল  কবিরের কাছে জানতে চাইলে দুঃখ প্রকাশ করে বলেন, এ সময় ডাঃ ফারহান নাসিম জরুরী বিভাগের দায়িত্বরত ছিলেন। এ নিয়ে রোগীর স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন। ভোলা সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম জানান, বিষয়টি আমি অবগত হয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

তজুমদ্দিন সরকারি হাসপাতালে বিষ পানের রোগীকে চিকিৎসা না দিয়ে ফেরত

আপডেট টাইম : ০৬:২৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০