ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন? ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলার’ গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লক্ষাধিক, আক্রান্ত ৭ কোটি ৩১ লাখ

বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ৩১ লাখ। এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কিছুটা বেড়ে সাড়ে আট হাজারে দাঁড়িয়েছে। 

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৩৯৫ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ২৭ হাজার ৭৮৩ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫১২ জন

পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৮২২ জন। মৃত্যু হয়েছে তিন লাখ আট হাজার ৮৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৯ লাখ ছয় হাজার ৫০৭ জন এবং মারা গেছে এক লাখ ৪৩ হাজার ৭৪৬ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৯ লাখ ২৯ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮১ হাজার ৯৪৫ জনের।

আক্রান্তে চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৬ লাখ ৮১ হাজার ২৫৬ জন। আর মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৯১ জনের।

আক্রান্তে পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৮ হাজার ২৮২ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বিশ্বে করোনায় মৃত্যু ১৬ লক্ষাধিক, আক্রান্ত ৭ কোটি ৩১ লাখ

আপডেট টাইম : ১০:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০