ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

যে কারণে ক্ষেপেছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। তার অভিনীত সিনেমাগুলোর মাঝে অন্যতম ‘মিশন ইম্পসিবল’ সিরিজ। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিটির ৭ম সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টম। তবে এবার শুটিং সেটের ক্রুদের উপর বেশ ক্ষেপেছেন তিনি।

সিনেমার শুটিং চলাকালীন সময় দুই ইউনিটের ২ সদস্য করোনা নীতিমালার নিয়ম ভঙ্গ করেছেন। এজন্যই তাদের উপর টম ক্রুজের এ রাগ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে প্রকাশ পেয়েছে এই খবর।

দ্য সান তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, দিন কয়েক আগেই সিনেমার শুটিং চলাকালীন সময় ২ জন ক্রুকে করোনা বিধিমালা ভঙ্গ করতে দেখেন টম। আর সেই সময় ক্রুদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

টম তাদের উদ্দেশ্যে বলেন, ‘করোনা নিয়মনীতি ভঙ্গ করা আর কখনোই সহজভাবে নেওয়া হবে না। অনেক কষ্ট করে এই সিনেমায় আমরা আবারো ফিরে এসেছি। আমি কখনোই আবার আগের জায়গায় ফিরে যেতে চাই না। আর কখনো এমন কিছু চোখে পরলে তোমাদের চাকরিও চলে যেতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি অত্যন্ত দুঃখিত এভাবে বলার জন্য। কিন্তু তোমরা যদি কেউ নিয়ম মানতে না চাও তাহলে চাকরি ছেড়ে চলে যাও। আমি কখনোই আমার সিনেমাটি বন্ধ করতে চাই না। কাউকে আক্রান্ত দেখে মন খারাপ করতে চাই না।’
প্রসঙ্গত, চলতি বছরের অক্টোবর মাসে ইতালিতে সিনেমাটির ১২ জন সদস্য করোনা আক্রান্ত হন। সে কারণে বেশ কিছুদিন বন্ধ ছিলো এ সিনেমার শুটিং। তারপর গেল মাসের দিকে শুটিং শুরু হয় নতুন করে।

ক্রিস্টোফার ম্যাককোয়ারি পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২০২১ সালের ১৯ নভেম্বর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

যে কারণে ক্ষেপেছেন টম ক্রুজ

আপডেট টাইম : ০৮:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০