ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

মাদক কাণ্ডে এবার করন জোহরকে তলব

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বেশ কয়েকজন তারকা অভিনেতা ও নির্মাতাকে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এবার নির্মাতা করন জোহরকে তলব করেছে সংস্থাটি।

জানা গেছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য এই নির্মাতাকে ডাকা হয়েছে। শুক্রবারের (১৮ ডিসেম্বর) মধ্যেই তাকে এনসিবি কর্মকর্তাদের সামনে হাজির হতে হবে।
গত বছর জুলাইয়ে করন তার বাড়িতে একটি পার্টির আয়োজন করেন। এতে দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরাসহ অনেক তারকা উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে পার্টির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক শুরু হয়। ভিডিও দেখার পর অনেকেই ধারণা করেন— করনের ওই পার্টিতে গিয়ে মাদক সেবন করেন তারকারা।

এরপর গত সেপ্টম্বরে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে এই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিরোমণি আকালি দলের সাবেক সাংসদ মাজিন্দার সিং সিরসা। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়।

এর আগে এ প্রসঙ্গে এক বিবৃতিতে করন জোহর বলেন, ‘আবারো বলতে চাই, আমি মাদক সেবন করি না এবং এই ধরনের দ্রব্যের প্রচার ও সেবনে উদ্বুদ্ধও করি না।’

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার মাদক সেবনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর থেকেই বলিউডে মাদক সেবনের বিষয়টি তদন্ত শুরু হয়। এখন পর্যন্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং, সারা আলী খান, অর্জুন কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছেন এনসিবি কর্মকর্তারা। এছাড়া সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। যদিও বর্তমানে জামিনে মুক্ত আছেন তিনি। এখানেই শেষ নয়, কয়েকদিন আগে গাঁজাসহ কমেডিয়ান ভারতী সিং ও তার স্বামী হার্ষ লিম্বাচিয়াকে গ্রেপ্তার করে এনসিবি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

মাদক কাণ্ডে এবার করন জোহরকে তলব

আপডেট টাইম : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০