ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে ২৫ সদস্যের এনসিসিএফ গঠন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গুজব ছড়িয়ে অপপ্রচার ও মানহানির প্রতিবাদে উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীর ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা পিরোজপুর করিমুন্নেছা প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ ও মা সমাবেশ ‎ কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব। কালীগঞ্জে দুই সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস চাপ সামলাতে হিমশিম খাচ্ছে নতুন কাস্টমস হাউস

এএফসির লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

এএফসি (এশিয়ান ফুটবল কনফাডেরশন) কাপের ২০২১ আসরে লাইসেন্স পেয়েছে বাংলাদেশের চারটি ফুটবল ক্লাব। বর্তমান প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নস বসুন্ধরা কিংসের পাশাপাশি আছে আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়াচক্র এবং সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড।

তবে দুঃখজনক হলেও সত্যি, আবেদন করা সত্ত্বেও লাইসেন্স পায়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। লাইসেন্সের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি ক্লাবের মধ্য থেকে ৬টি ক্লাব আবেদন করেছিল এএফসি বরাবর। সব কিছু বিবেচনা করে লাইসেন্স পেয়েছে কেবল বসুন্ধরা কিংস, আবাহনী, শেখ রাসেল ও সাইফ।

প্রিমিয়ার লিগের গত আসরের ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও রানার্স-আপ আবাহনী লাইসেন্সকৃত ক্লাব হিসেবে গত এএফসিতেও খেলেছিল। তবে লাইসেন্স করলেই হবে না, এএফসিতে অংশগ্রহণের জন্য এই চার ক্লাবকে হয় ফেডারেশন কাপ অথবা প্রিমিয়ার লিগের ফাইনালিস্ট হতে হবে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে শুরুর পরপরই বাতিল হয়ে গিয়েছিল ২০২০ সালের এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার এই আসর। তবে এবার এএফসি শুরু থেকে কাজ করছে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজনের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জয় বাংলা স্রোগান দিয়ে ঝটিকা মিছিল

এএফসির লাইসেন্স পেল বসুন্ধরা কিংস ও শেখ রাসেল

আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০