ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

স্বাস্থ্যের ডিজির মেয়াদ বাড়ল

চাকুরির মেয়াদ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

ডা. খুরশীদ আলম গত ২৬ জুলাই ডিজি পদে যোগদান করেছিলেন। ৩০ ডিসেম্বর তার সরকারি চাকরির বয়সসীমা শেষ হবে। স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।

আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত শর্তে আগামী ৩১ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক খুরশীদ আলম স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক থাকবেন।

করোনা মহামারিকালে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য হওয়ার পর গত জুলাইয়ে এই পদে যোগ দিয়েছিলেন ডা. খুরশীদ আলম।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

স্বাস্থ্যের ডিজির মেয়াদ বাড়ল

আপডেট টাইম : ০৯:০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০