ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রায় ১৪ হাজার প্রবাসীকে দেশে পাঠালো সৌদি আরব টাঙ্গাইলে ৩ হাজার টাকা ধার না দেওয়ায় শিশু আবিদা হত্যা, মানববন্ধনে ফাঁসির দাবি সিরাজগঞ্জে সদর উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের আংশিক কমিটি গঠন পবিপ্রবির বিএসসি ইন ভেট সায়েন্স এন্ড এএইচ ডিগ্রিতে ভর্তিকৃতদের নবীনবরণ দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

লম্বা বিরতিতে যাবেন দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাস

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’ সিনেমায় অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি। এখনো বেশ কটি বড় বাজেটের সিনেমার কাজ তার হাতে রয়েছে। এসবের কাজ শেষ করেই লম্বা বিরতিতে যাবেন প্রভাস।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন প্রভাস। এতে তার বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। ওম রাউত নির্মাণ করছেন ‘আদিপুরুষ’ চলচ্চিত্রটি। নাগ অশ্বিন নাম ঠিক না হওয়া একটি সিনেমা নির্মাণ করছেন, প্রশান্ত নীল নির্মাণ করছেন ‘সালার’ নামে একটি সিনেমা। বড় বাজেটের এসব সিনেমা একাধিক ভাষায় নির্মিত হবে। সিনেমাগুলোর কাজ শেষ করতে দেড় বছরের মতো সময় নেবেন প্রভাস। তারপর দীর্ঘ বিরতিতে যাবেন এই অভিনেতা।
সংবাদমাধ্যমটিকে একটি সূত্র বলেন—প্রভাস বড় বাজেটের তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতগুলো সিনেমার কাজ একসঙ্গে হাতে নেওয়ার কারণ হলো, কাজগুলো শেষ করে দীর্ঘ এক বছরের বিরতিতে যাবেন প্রভাস।

এদিকে খুব শিগগির ‘সালার’ সিনেমার শুটিং শুরু করবেন প্রভাস। গত ১৫ জানুয়ারি হায়দরাবাদে এর মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে ভিন্ন এক প্রভাসকে দেখা যাবে বলে জানা গেছে। ইতোমধ্যে সিনেমাটির জন্য বিশেষ প্রস্তুতি শুরু করেছেন প্রভাস। পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

লম্বা বিরতিতে যাবেন দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাস

আপডেট টাইম : ০৭:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১