ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নুসরাত-যশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্তর প্রেমের গুঞ্জনে মুখরিত টলিপাড়া। এই গুঞ্জন মাথায় নিয়েই প্রথমবার একসঙ্গে শো করতে গিয়েছিলেন তারা। আর যাত্রাপথে এই যুগলের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে যশ দাশগুপ্ত বলেন—কুলগাছিতে শো করতে যাচ্ছিলাম আমি আর নুসরাত। আমাদের পাঁচটি গাড়ি ছিল। যাওয়ার পথে এক জায়গায় চা খেতে নেমে চোখে পড়ে, আমার গাড়ির পেছনের কাচ ভাঙা। আরো তিনটি গাড়ি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কিছুক্ষণ আগে আমরা শব্দ পেয়েছিলাম কিন্তু গুরুত্ব দিইনি। কে বা কারা কাজটি করেছে এ বিষয়ে কোনো ধারণা নেই।
অন্যদের মতো নুসরাত জাহানও বুঝতে পারেননি কখন এই ঘটনা ঘটেছে। তার ভাষায়—এই দুর্ঘটনার আগাম আঁচ পর্যন্ত করতে পারিনি। কী করে এই ঘটনা ঘটল তা জানি না।

যশ ও নুসরাতের প্রেমের গুঞ্জন যখন তুঙ্গে তখন একসঙ্গে শো করলেন তারা। যা এই গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে। তবে এটি পূর্ব পরিকল্পিত ছিল না। নুসরাত জাহান বলেন—পরিকল্পনা করে একসঙ্গে শো করছি না। আয়োজকদের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল, তাই করেছি। এ রকম প্রস্তাব পেলে আবার নিশ্চয়ই একসঙ্গে শো করব।

তবে যশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দারুণ ক্ষিপ্ত নুসরাত। ক্ষোভ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন—কার সঙ্গে শো করব, এটা সম্পূর্ণ আমাদের পেশাগত সিদ্ধান্ত। ইদানীং সবাই একটু বেশিই আমাদের ব্যক্তিগত ব্যাপারে ঢুকতে চাইছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নুসরাত-যশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

আপডেট টাইম : ০৬:২৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১