ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

বিশ্বকাপের ১০ টাকা মূল্যের দু’টি স্মারক ডাকটিকিট প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ উদযাপন উপলক্ষে ১০ টাকা মূল্যের দু’টি স্মারক ডাকটিকিট, ৪০ টাকা মূল্যের একটি স্যুভেনির শিট প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

সোমবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মোস্তাফা জব্বার স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড অবমুক্ত করেন।

স্মারক ডাকটিকিট অবমুক্ত করে মন্ত্রী বলেন, ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি উদ্যোগ। ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটি বড় অহংকারের জায়গা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ আজ শুধু উন্নয়নের বাংলাদেশই নয়, দেশের ক্রীড়াঙ্গনে তার আন্তরিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের সোনার ছেলেরা আজ ক্রিকেট বিশ্বকাপেও বাঙালির বীরত্বগাথার গল্প রচনা করছে। বাঙালি জাতির জন্য এই অর্জন অত্যন্ত গৌরবের এবং সম্মানের উল্লেখ করেন মন্ত্রী।

মন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করার পর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড আজ থেকে ঢাকা জিপিও এর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে দেশের সব ডাকঘর থেকে এই স্মারক ডাকটিকিট বিক্রি করা হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এবং ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

বিশ্বকাপের ১০ টাকা মূল্যের দু’টি স্মারক ডাকটিকিট প্রকাশ

আপডেট টাইম : ০৮:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯