ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

জ্যামে আটকে নুসরাত যা করলেন!

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই ব্যস্ত ভোট নিয়ে। কোভিড বিধি মেনে নিজ দলের হয়ে প্রচারে মনোযোগ দিয়েছে টলিউডের একাধিক তারকা।

তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্য চষে বেড়াচ্ছেন অভিনেতা ও সাংসদ দেব। অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান, মিমি চক্রবর্তীও প্রচার চালাচ্ছেন মমতা ব্যানার্জীর হয়ে। সেই সব প্রচারের ভিডিও মাঝে মধ্যেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নুসরাত-দেব-মিমি।

এবার নুসরাতের একটি টিকটক ভিডিও নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। যদিও এবারই প্রথম নয়, টিকটক ভিডিওর জন্য এর আগেও সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত জাহান। তিনি সাংসদ হয়ে কেন টিকটক ভিডিও বানাবেন? এমন প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত। তাতে দেখা যাচ্ছে, জ্যামে আটকে আছে তার গাড়ি। অনেকক্ষণ জ্যামে বসে থেকে বেশ বিরক্ত তিনি। তাই মন ভালো করতে ‘কিতনা সোনা’ গানে টিকটক ভিডিও করেছেন নুসরাত। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘যখন ট্রাফিক আমাকে বোর করে দেয়।’

ভিডিওটির কমেন্টস বক্সে অনেকে প্রশংসা করলেও নুসরাতকে কটুক্তি করতে ভোলেননি হেটার্সরা। একজন লিখেছেন, ‘এটাই আপনার কাজ। আপনি কেন রাজনীতিতে এসেছেন? একটা যোগ্য প্রার্থীর সিট নষ্ট করেছেন।’ এই কমেন্টে আবার অনেকেই কমেন্ট করেন। এই নিয়ে সমালোচনাও শুরু হয়।

ভিডিও দেখতে ক্লিক করুন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যামে আটকে নুসরাত যা করলেন!

আপডেট টাইম : ০৪:৩৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১