ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

করোনার উৎপত্তি: নতুন তদন্ত নিয়ে চাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে নতুন এবং আরও গভীর তদন্ত চালানোর জন্য চাপের মুখে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, তারা এর জন্য বিশেষজ্ঞদের নির্দেশনার অপেক্ষায় আছে। তবে করোনার উৎপত্তি নিয়ে নতুন তদন্ত কখন শুরু করা যাবে, এ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেন। চীনের গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়েছে বলে যে কথা উঠেছিল, সে বিষয়টিও অনুসন্ধানের আওতায় রাখতে বলেন তিনি।

যে করোনা মহামারি বিশ্বজুড়ে প্রায় ৩৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নিল, সেটির উৎপত্তি নিয়ে ডব্লিউএইচওর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষার ধৈর্যচ্যুতিই প্রকাশ পায় বাইডেনের এ নির্দেশে। ইউরোপীয় ইউনিয়ন ও আরও কিছু দেশ ডব্লিউএইচওর সদস্যরাষ্ট্রগুলোর চলমান বৈঠকে সংস্থাটিকে এ নিয়ে চাপ দেয়।

তবে ডব্লিউএইচও শুক্রবার জানায়, করোনার উৎপত্তি নিয়ে জানতে কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, সংস্থাটি তাদের কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শের অপেক্ষায় আছে।

সাংবাদিকদের সংস্থাটির মুখপাত্র ফাদেলা চাইব বলেন, ‘কারিগরি বিশেষজ্ঞ দল পরবর্তী গবেষণার জন্য একটি প্রস্তাব প্রস্তুত করবে। তদন্ত শুরু করতে যেটি প্রয়োজন হবে। এরপর সেটি ডব্লিউএইচওর প্রধানের কাছে উপস্থাপন করবে। এরপর পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে কাজ করবেন, তবে সেটির জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বলা যাচ্ছে না।’

করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের জন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞেরা চীন গিয়েছিলেন। তদন্তকারীদের চীন পূর্ণ সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে। এ কারণে বিশেষজ্ঞেরা করোনার উৎস সম্পর্কে কোনো পূর্ণ সিদ্ধান্তে আসতে পারেননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

করোনার উৎপত্তি: নতুন তদন্ত নিয়ে চাপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট টাইম : ১১:০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১