ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

খোসাও পেঁয়াজের মতোই উপকারি!

নিউজ ডেস্ক : পেঁয়াজ প্রতিদিন রান্নায় এক অতি প্রয়োজনীয় মসলা হিসেবে ব্যবহৃত হয় সবার ঘরে। আর পেঁয়াজ ব্যবহার করার আগে প্রথমেই আমরা এর খোসা ছাড়িয়ে নেই। এরপর ফেলে দেই সেই খোসা। কিন্তু আপনি কী জানেন, পেঁয়াজের এই ফেলে দেয়া খোসা কতো উপকারী? এ নিয়ে জানবো চলুন।

চুল পাকা রোধে: পেঁয়াজের খোসা চুল পাকা রোধে কার্যকর, শুনতে অদ্ভুত লাগছে তাই না? তবে ব্যাপারটা অনেকটাই সত্যি। আপনার পাকা চুল ঢাকতে ঘরোয়া কৌশল অবলম্বন করুন। এক্ষেত্রে ২/৩ টি মাঝারি আকারের পেঁয়াজ নিন। সেগুলোর খোসা ছাড়িয়ে একটি প্লেটে রাখুন। একটি আয়রন প্যানে খোসাগুলো নিয়ে হালকা আঁচে সেগুলো গরম করুন। খোসাগুলো কালো হয়ে গেলে সেগুলো নামিয়ে পাউডারের মতো গুঁড়ো করে ফেলুন। পরে অ্যালোভেরা জেল বা চুলের তেলের সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন। ঘরে তৈরি এই হেয়ার ডাই আপনার সাদা চুল কালো করে দেবে। পরে অবশ্য একাধিকবার ধুয়ে ফেললে তা দূর হয়ে যাবে।

চুল পড়া রোধে: আমাদের অনেকেরই প্রচুর চুল ঝরে পড়ে। এক্ষেত্রে একটি পাত্রে পানি নিয়ে তাতে কয়েকটি পেঁয়াজের খোসা দিয়ে গরম করুন। পানির রঙ বাদামি হয়ে গেলে চুলা নিভিয়ে দিন। এরপর সেই পানি একটি বোতলে রাখুন। এই মিশ্রণ মাথায় ব্যবহার করলে চুল পড়া কমবে ও নতুন চুল জন্মাবে।

খাবারের ফ্লেভারে: পেঁয়াজের খোসা শুকিয়ে তার গুঁড়ো স্যুপ, স্টিউ ও ঘরে বানানো পাউরুটিতে ব্যবহার করলে ভালো ফ্লেভার পাবেন।

ব্যথা দূর করতে: আপনার যদি মাংসপেশি বা শরীর ব্যথা হয়ে থাকে, তাহলে পেঁয়াজের খোসাযুক্ত পানি গরম করে পান করলে উপকার পাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি পাত্রে পানি নিয়ে কয়েকটি পেঁয়াজের খোসা যুক্ত করে গরম করুন। এরপর সেই পানি পান করলে শরীরের ব্যথা কমবে।

সুনিদ্রায় পেঁয়াজের খোসা: অদ্ভুত শোনালেও পেঁয়াজের খোসা সুনিদ্রা নিয়ে আসে বলে জানা গেছে। ঘুমের আগে পেঁয়াজের খোসাযুক্ত চা পান করলে উপকার পাবেন। কারণ পেঁয়াজের খোসায় থাকা এল- ট্রিপটোফ্যান নামের অ্যামাইনো এসিড মস্তিষ্ক ঠান্ডা করে ও ঘুম নিয়ে আসে।

পেঁয়াজের খোসা যখন সার: রান্নার কাজ শেষে পেঁয়াজের সব খোসা প্রতিদিন একটি বড় পাত্রে রাখুন। ধীরে ধীরে তা প্রাকৃতিক সারে পরিণত হবে। এই সার আপনার বাগানের গাছে ব্যবহার করুন, দেখবেন দ্রুত বেড়ে উঠছে গাছ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

খোসাও পেঁয়াজের মতোই উপকারি!

আপডেট টাইম : ০৮:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১