ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

হাসপাতালেও ঈদের ছুটির আমেজ আজ

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: পবিত্র ঈদুল ফিতরের তিনদিনের ছুটি শেষে আজ (শনিবার) রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোরের চিকিৎসা সেবা শুরু হয়েছে। অন্য সময় প্রতিটি হাসপাতালে সকাল থেকে শত শত রোগীর ভিড় থাকলেও আজ সব হাসপাতালে রোগীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। রোগী কম থাকায় ব্যস্ততা নেই চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের। তাই কুশল বিনিময় করেই সময় কাটছে তাদের।

হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, এখনও শহরের লাখ লাখ মানুষ গ্রামে থাকায় হাসপাতালে ভিড় কম। আগামীকাল ও পরশুদিনের মধ্যে হাসপাতালগুলো পুনরায় আগের চেহারায় ফিরে আসবে বলে মনে করছেন তারা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সূত্রে জানা গেছে, ঈদের আগে আউটডোরে গড়ে প্রতিদিন ৭-৮ হাজার রোগী হলেও আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাত্র ১২শ’ রোগী হয়েছে।

আউটডোরে পূবালী ব্যাংকের টিকিট বিক্রেতা সোহেল জানান, আজ হাসপাতালে আগতদের বেশির ভাগ হৃদরোগ, কিডনি, মেডিসিন ও চর্ম রোগী।
সরেজমিনে গিয়ে দুপুর সাড়ে ১২টায় বিএসএমএমইউর আউটডোরে বেঞ্চে বিষণ্ন মনে এক মধ্যবয়সী নারীকে বসে থাকতে দেখা যায়। ডাক্তার দেখাতে এসেছেন কিনা জানতে চাইলে তিনি জানান, তিনি নন, তার শাশুড়ি রোগী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামের বাড়িতে শুক্রবার রাতে তার শাশুড়ি হৃদরোগে আক্রান্ত হন। অ্যাম্বুলেন্স ভাড়া করে ভোরে ঢাকার উদ্দেশে রওনা হন। সকালে ডাক্তার দেখে ভর্তি হওয়ার জন্য লিখেছেন। তার স্বামী আবু হানিফ তার মাকে ভর্তি করার জন্য দৌড়াদৌড়ি করছেন।

এ ব্লকের চারতলায় ডেন্টাল ইউনিটে আগত গৃহবধূ সুফিয়া বেগম জানান, ঈদের দিন থেকে দাঁতের ব্যথায় ভুগছেন। ঈদের ছুটি থাকায় গত দু’দিন রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরেও ডাক্তার খুঁজে পাননি। আজ সকালেই এসে টিকিট কেটে ডাক্তার দেখিয়েছেন। দাঁতে ইনফেকশন হয়েছে মন্তব্য করে ডাক্তার সাতদিনের অ্যান্টিবায়োটিক, ব্যথা ও গ্যাস্ট্রিকের ওষুধ দিয়েছেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বারডেম হাসপাতালের আউটডোরেও স্বাভাবিক সময়ের তুলনায় রোগীর উপস্থিতি ছিল অনেক কম। তবে আগামী ২-১ দিনের মধ্যে হাসপাতালগুলো আগের চেহারায় ফিরে আসবে বলে মনে করছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হাসপাতালেও ঈদের ছুটির আমেজ আজ

আপডেট টাইম : ০৩:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯