ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আশেকে মোস্তফা (২১) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মনোহরদী এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মনোহরদী আমজাদ হোসেন ভূঁইয়ার টেক্সটাইল মিলের সামনে রাস্তায় দাঁড়িয়ে আশেকে মোস্তফা মোবাইল ফোনে কথা বলছিলেন। এসময় একটি অটোরিকশায় পাঁচজন ছিনতাইকারী এসে তার ব্যবহৃত ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইলটি নিয়ে অটোরিকশায় পালিয়ে যায়। ঘটনাস্থলেই আশেকে মোস্তফার মৃত্যু হয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ গভীররাতে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেন। নিহত আশেকে মোস্তফা ময়মনসিংহ সদর থানার সিরতা গ্রামের মো. নবী হোসেনের ছেলে এবং তিনি মনোহরদী গ্রামের বাবলুর ববিনের মিলের শ্রমিকের কাজ করত বলে পুলিশ জানায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলা হচ্ছে। দ্রুতই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

আপডেট টাইম : ১০:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১