ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

নিউজ ডেস্ক : ঈদুল আজহায় সবাই পশু কোরবানি দিয়ে থাকেন। কোরবানির পর মাংস ঘরে এনে ভাগ বাটোয়ারা করা হয়ে থাকে। এর ফলে ঘর যেমন নোংরা হয় সেইসঙ্গে মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে ঘরে। সহজে এই গন্ধ ঘর থেকে দূর হয় না। এমনকি কয়েকদিনও থেকে যায় এই গন্ধ।

তাই ঘর থেকে মাংসের গন্ধ দূর করার জন্য কিছু নিয়ম মানতে হবে। এরপর ঘর পরিষ্কার করলে দ্রুতই গন্ধ দূর হয়ে যাবে। জেনে নিন কীভোবে ঘর পরিষ্কার করলে দ্রুত মাংসের গন্ধ দূর হবে-

মাংস ভাগ করার সময় মেঝেতে বড় প্লাস্টিক ক্লথ বিছিয়ে নিন। যেন মেঝেতে মাংস কিংবা রক্ত না লাগে। মাংস গোছানোর কাজ শেষ হয়ে গেলে প্লাস্টিক ক্লথটি ফেলে দিন বাইরের ডাস্টবিনে।

মাংস প্যাকেট করে ফ্রিজে রাখুন। যেহেতু অনেক ফ্রিজ খোলা হয়, তাই ফ্রিজের গায়ে বা হ্যান্ডেলে মাংসের গন্ধ হয়ে থাকে। তাই মাংস ফ্রিজে রাখা শেষ হলে এর বাইরের অংশ পরিষ্কার করুন হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ মিশিয়ে।

যেসব পাত্রে কাঁচা মাংস রাখা হয়েছিল, সেগুলো দ্রুত ধুয়ে ফেলতে হবে। এসব পাত্র থেকে চর্বি সহজে দূর করতে হালকা গরম পানিতে ডিশ ক্লিনিং সোপ দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।

হালকা গরম পানিতে ভিনেগার অথবা লেবুর রস মিশিয়ে পুরো ঘর মুছে ফেলুন। এতে ঘরে মাংসের গন্ধ হয়ে থাকলে সেটা চলে যাবে।

সবার জুতো দরজার বাইরে রাখুন। কারণ জুতোর সঙ্গে বাইরের ময়লা ও দুর্গন্ধ ঘরে ঢুকতে পারে।

ঘরের সব জানালা ও দরজা খুলে রাখুন। এতে ঘরে জমে থাকা গন্ধ চলে যাবে। সুগন্ধী এয়ার ফ্রেশনার স্প্রে করে দিন ঘরে। তাহলে দ্রুত ঘরের গন্ধ দূর হয়ে যাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ঘর থেকে দ্রুত সময়ে মাংসের গন্ধ দূর করার উপায়

আপডেট টাইম : ০৭:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১