ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয় নিয়মিত চা পানেই

নিউজ ডেস্ক : সকালের নাস্তা বা দুপুরের লাঞ্চের পর এক কাপ চা হতেই পারে। আবার বন্ধু মহলের আড্ডা ফাঁকে কিংবা অফিস কলিগদের সঙ্গে চায়ের কাপে ঝড় তোলা স্বাভাবিক। এছাড়াও বৃষ্টির দিনে চা খুবই ভালো লাগে। পরিবেশ যেমনটাই হোক না কেন চা-প্রেম বলে কথা। এই যে এত চা খাওয়া, এর ফলে ত্বকের উপর কেমন প্রভাব পড়ছে তা কী আমাদের জানা আছে?

অনেকে বলে থাকেন চা পানে ত্বক কালো হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। সাধারণত মানসিক অবসাদ, ক্লান্তি তিলে তিলে শেষ করে দেয় আমাদের। শরীরের বিভিন্নরকম ক্ষতি হয়ে থাকে এই মানসিক অবসাদ আর ক্লান্তির জন্য। কখনো আবার প্রাণঘাতীও হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্বাদু এক কাপ চা নিমিষেই ক্লান্তি দূর করতে পারে। এতে মানসিক অবসাদ কাটিয়ে উঠে ফুরফুরে মেজাজ পাওয়া যায়। মেজাজ ভালো মানে ত্বকও ভালো থাকা। অতিরিক্ত কোনো কষ্ট না করেই ত্বক হতে পারে সুন্দর ও ঝকঝকে। এছাড়াও চা শরীরে রক্ত সঞ্চালনা বৃদ্ধি করে। রক্ত সঞ্চালন বেশি হলে ত্বক স্বাস্থ্যকর হয়ে উঠবে। আর এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

নিয়মিত চা পানে ব্রণের সমস্যা দূর হয়। যারা নিয়মিত চা পান করেন তারা কিন্তু এই ব্রণের সমস্যায় পড়েন না বলে দাবি বিশেষজ্ঞদের। তাই যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের চা পানে অভ্যাস করা উচিত। এছাড়াও চা’র মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই ত্বকের যেকোনো জীবাণু সংক্রমণ জাতীয় সমস্যা রোধে বেশ সহায়ক চা। সূত্র : সংবাদ প্রতিদিন

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

ত্বক হবে সুন্দর ও আকর্ষণীয় নিয়মিত চা পানেই

আপডেট টাইম : ০৮:৫৪:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১