ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইতালিতে খান লুৎফর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

প্রবাস ডেস্ক : বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি খান লুৎফর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই রোমের একটি হলে খান লুৎফর রহমান স্মৃতি সংসদে এ সভার আয়োজন করা হয়।

এ সময় সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোমে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সেলর সিকদার মো. আশরাফুর রহমান।

তিনি দূতাবাস এবং রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষ থেকে খান লুৎফর রহমানের হাতের লেখা স্মৃতির অংশবিশেষ কমিউনিটিতে উপহার দেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির গোড়াপত্তন এবং বৈধ ব্যবসাসহ অধিকার আন্দোলনে মরহুম খান লুৎফর রহমানের অবদান অস্বীকার্য। ইতালিতে তার হাত ধরে রচনা হয় বাংলাদেশি কমিউনিটির এক সোনালী অধ্যায়।

সভায় স্মৃতিচারণ করেন কমিউনিটির শীর্ষনেতা বাংলাদেশ সমিতি, ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি-বাংলার সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, ইতালি বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর ঢাকা সমিতির ১নং সদস্য আমিনুর রহমান সালাম, কেন্দ্রীয় জাসদের আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুজ্জামান।

এছাড়া সিসিএল-এর চেয়ারম্যান ড. মুক্তার হোসেন, মহিলা সমাজকল্যাণ সমিতি, ইতালির সভাপতি লায়লা শাহ, মহিলা সংস্থা, ইতালির সাধারণ সম্পাদক সৈয়দা মাকসুদা, নোয়াখালী জেলা সমিতির সভাপতি নূরুল আফসার, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলী ইউসূফ, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে তারা খান লুৎফর রহমানের অবদানের কথা আগামী প্রজন্মকে জানাতে তাগিদ দেন। এতে করে তারা অনুপ্রাণিত হবে এবং কমিউনিটির উন্নত এবং অগ্রগতিতে এগিয়ে আসবে।

খান লুৎফর রহমান স্মৃতি সংসদ, ইতালির পক্ষ থেকে বলা হয়েছে এই সংগঠনের মাধ্যমে আগামীর বাংলদেশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে এবং সকলের সু-পরামর্শে সমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে স্বর্ণযুগ ফিরিয়ে আনাতে চেষ্টা করে যাবে।

উল্লেখ্য, সম্প্রতি খান লুৎফর রহমান স্মৃতি সংসদ গঠনে ইতালির শীর্ষ নেতারা বৈঠক করেন। এরই ধারাবাহিকতায় তার ১২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

ইতালিতে খান লুৎফর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

আপডেট টাইম : ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১