ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আজ থেকে ওমরাহ’র আবেদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক : আঠারো মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো ওমরাহ হজের দ্বার। আজ সোমবার (৯ আগস্ট) থেকে দুই ডোজ টিকা নেওয়া ওমরাহ হজ প্রত্যাশীরা আবেদন করতে পারবেন।

রোববার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার এক খবরে জানানো হয় সোমবার থেকে বিদেশি ওমরাহ হজ প্রত্যাশীদের আবেদন গ্রহণ করতে শুরু করবে দেশটি। তবে এক্ষেত্রে আগ্রহী হজ প্রত্যাশীকে অবশ্যই দুই ডোজ করোনাভাইরাসের টিকা নেওয়া হতে হবে। সঙ্গে রাখতে হবে করোনার টিকা নেওয়ার সনদপত্রও।
অবশ্য সব টিকা গ্রহণকারীরা সুযোগ পাবেন না। সৌদি আরব সরকার কেবল মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া ওমরাহ প্রত্যাশীদের আবেদনপত্র গ্রহণ করবে।

প্রথম দফায় বিভিন্ন দেশ থেকে যতগুলো আবেদন পড়বে তার মধ্য থেকে ৬০ হাজার জনকে সুযোগ দেওয়া হবে ওমরাহ পালন করার। এরপর আস্তে আস্তে এই সংখ্যাটা বাড়ানো হবে। এক সময় সেটা ২০ লাখও ছাড়িয়ে যাবে। প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

সৌদি আরবের আয়ের সবচেয়ে বড় উৎসব হজ। হজের মাধ্যমে দেশটির বার্ষিক আয় হয় ১২ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে হজ ও ওমরাহ পালনে করতে পারছিলেন না বিশ্বের বিভিন্ন দেশের প্রত্যাশীরা।
গেল বছর ও এই বছর সীমিত সংখ্যক হজ প্রত্যাশী সুযোগ পেয়েছিলেন হজ করার। আর ওমরাহ হজ সৌদি আরব বন্ধ করে দিয়েছিল ১৮ মাস আগে। অবশেষে খুললো ওমরাহ হজের দ্বারও।

উল্লেখ্য, ওমরাহ হজ বছরের যে কোন সময় করা যায়। ওমরাহর সময় মক্কা ও মদিনা সফর করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মুসলমান ওমরাহ পালন করতে যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আজ থেকে ওমরাহ’র আবেদন শুরু

আপডেট টাইম : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১