ঢাকা ০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রাজধানীর শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। আজ সোমবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে তিনতলা বিশিষ্ট ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের কারণে দেয়াল ভেঙে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ফরিদ উদ্দিন (৫০) নামে এক টুপি ব্যবসায়ী। এছাড়া আহত হন ভ্যান চালক সাইদুল (৩০), ফল ব্যবসায়ী জাকির হোসেন (৩৫) ও বেকারির ম্যানেজার কামাল হোসেন (৪০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে কীভাবে অথবা কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে কোনো কিছু বিস্ফোরিত হয়ে এই ঘটনাটি ঘটেছে।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, শনির আখড়ায় আরএস টাওয়ারের পাশে একটি তিনতলা বাড়ির ২য় তলায় বিস্ফোরণে দেয়াল ভেঙে যায়। এতে দু’জন আহত হয়েছেন, তারা হাসপাতালে আছে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানতে আমরা ঘটনাস্থলে অবস্থান করছি, বিষয়টি পরে জানা যাবে। ঘরের এসি না অন্যকিছু বিস্ফোরিত হয়েছে- পুলিশ তা খতিয়ে দেখছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের টেলিফোন অপারেটর আব্দুল খালেক জানান, শনির আখড়ায় বিস্ফোরণস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। আমাদের টিম সেখানে অবস্থান করছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, আহত তিন ব্যক্তির মধ্যে দুইজনের মাথায় আঘাত লেগেছে, অপরজনের দুই হাতে আঘাতসহ শ্বাসকষ্ট হচ্ছে। তবে তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাজধানীর শনির আখড়ায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত

আপডেট টাইম : ১২:৪২:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯