ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের পর যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান। এখন সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে তারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তালেবান।

সোমবার (১৬ আগস্ট) আল-জাজিরার খবরে এ তথ‌্য জানানো হয়।
এদিকে, আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে তাজিকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন। এরপরই রাতে প্রেসিডেন্ট ভবনের দখল নেয় তালেবান।

মোহাম্মদ নাইম নামে তালেবানের এক মুখপাত্র বলেন, ‘তালেবান বিচ্ছিন্ন অবস্থায় থাকতে চায় না এবং শাসনের ধরন ও রাষ্ট্রীয় গঠন কাঠামো খুব শিগগিরই পরিষ্কার করা হবে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তালেবান শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন‌্যবাদ। যুদ্ধ শেষ হয়েছে। আমরা যা চাচ্ছিলাম তা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের দেশের, দেশের জনগণের। আমাদের এই ভূমিকে অন‌্যের ক্ষতি করার জন‌্য ব‌্যবহৃত হতে দেব না এবং আমারও কারও জন‌্য ক্ষতিকর হবো না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেছে তালেবান

আপডেট টাইম : ১২:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১