ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা জিম্বাবুয়ের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

কাঁঠাল বীজের যত গুণাগুণ

নিউজ ডেস্ক :গ্রীষ্মকালকে মধুমাস বলা হয়। নানা রকম ফলে এসময় বাজার ছেয়ে যায়। আম,লিচু,কাঁঠাল কমবেশি সবারই পছন্দের। তবে কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল হলেও অনেকেই গন্ধের জন্য পছন্দ করেন না। তবে পাকা কাঁঠাল না খেলেও কাঁঠালের আরো অনেক গুণাগুণ আছে। কাঁচা কাঁঠাল যেমন তরকারি হিসেবে খাওয়া যায় তেমনি কাঁঠালের বীজও অনেক উপকারী। চলুন জেনে নেওয়া যাক কাঁঠাল বীজের উপকারিতা।

১) খাদ্যের নানা উপাদান একসঙ্গে প্রবেশ করবে শরীরে। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, প্রোটিন— সব আছে কাঁঠালের বীজে। সঙ্গে আছে প্রচুর পরিমাণ আয়রন। রক্তাল্পতার সমস্যা থাকলে এই বীজ খাওয়া জরুরি।

২) ফাইবারের পরিমাণ অনেকটাই থাকে কাঁঠালের বীজে। তার প্রভাবে কোলেস্টেরল কমে। সঙ্গে হজমের সুবিধাও হয়। হজম প্রক্রিয়া ভাল হওয়ায় ওজন কমাতেও সাহায্য করে কাঁঠালের বীজ।

৩) ডায়াবেটিসের রোগীদের জন্যও এই বীজ বেশ উপকারি। এতে উপস্থিত ফাইবার খাদ্যের কার্বোহাইড্রেট শুষে নেয়। ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেশি বাড়তে পারে না।

৪) চোখের জন্যও উপকারি কাঁঠালের বীজ। এতে উপস্থিত ভিটামিন এ দৃষ্টিশক্তির যত্ন নেয়।

রোদে ভালোভাবে শুকিয়ে নিতে কাঁঠাল বীজ। তারপর কড়াইয়ে হালকা নেড়ে নিতে হবে। এরপর চাইলে মুগ ডাল দিয়ে, সবজি দিয়ে আবার বিকালের নাস্তায় চায়ের সাথেও খাওয়া যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা

কাঁঠাল বীজের যত গুণাগুণ

আপডেট টাইম : ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১