ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক বিচারকদের জন্য এআই ব্যবহারে সতর্ক করলেন আইনমন্ত্রী দুই দিনে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শিপ রিসাইক্লিং খাতে বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দরজা খুলেছে : রুহুল কবির রিজভী ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে ৬.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রয়োজন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক পৈতৃক ভিটায় মেলেনি ঠাঁই,অন্যের বারান্দায় শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবাসফেরত শামসু উদ্দিন।

হেনরি খেলতে পারবেন না প্রথম ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকা নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনের বদলি হিসেবে ম্যাট হেনরির নাম আগেই ঘোষণা করা হয়েছিল। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছান।

হেনরির ঢাকায় পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে কোভিড প্রটোকল অনুযায়ী তাকে ৭২ ঘণ্টা থাকতে হবে কোয়ারেন্টাইনে। তাই আগামীকাল বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত তিনি।

৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টির সময় হেনরির কোয়ারেন্টাইন শেষ হলেও অনুশীলন ছাড়া ম্যাচ খেলতে পারবেন কী না তা বলে দেবে সময়। এদিকে করোনা আক্রান্ত অ্যালেন দলের সঙ্গেই থাকছেন। নিউ জিল্যান্ড দলের চিকিৎসক প্যাট ম্যাকহাগের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এ ছাড়া তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল বিভাগ।

ক্রাইস্টচার্চ থেকে হেনরিকে নিয়ে নিউ জিল্যান্ড কোচ গ্যারি স্টিড জানান, ব্যাটসম্যানের বদলে বোলারকে নিলেও বর্তমান পরিস্থিতিতে দলে কারো বদলি হিসেবে হেনরিই ঠিক আছে। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে ফিনের লাইক এ লাইক রিপ্লেসমেন্ট ম্যাট নয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত অল্প সময়ের মধ্যে সেই আমাদের সেরা অস্ত্র। সে কোভিডের দুই ডোজ টিকাই পেয়েছে এবং ঢাকা থেকে তার দেশে ফেরার জন্য এমআইকিউ বেডও প্রস্তুত আছে।’

যুক্তরাজ্যে থাকা খেলোয়াড়দের আনলে ঢাকায় তাদের সাত দিনের আইসোলেশনে থাকতে হতো। এজন্য তাদের বিবেচনা করা হয়নি বললেন স্টিড। হেনরিকে শুধু পাকিস্তান সফরের দলে রাখা হয়েছিল। কিন্তু তারও আগেই দেশ ছাড়তে হয়েছে তাকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুপারসনিক ক্রুজ মিসাইল তৈরিতে ইরানকে সহায়তা করছে রাশিয়া

হেনরি খেলতে পারবেন না প্রথম ম্যাচ

আপডেট টাইম : ০৫:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১