ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আদাবরের শেখেরটেকে দুই গ্রুপের মারামারিতে এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় দুই গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে আব্দুল আজিজ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, মরদেহ এখন সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে আছে। এখনো সুরতহাল সম্পন্ন হয়নি। যতদূর জানতে পেরেছি শেখেরটেক ৮ নম্বর রোডের বাজারের দুই ব্যবসায়ী গ্রুপের মারামারির এক পর্যায়ে আজিজকে ছুরিকাঘাত করা হয়।

তিনি আরও বলেন, আমাদের টিম কাজ করছে। কে বা কারা মেরেছে আমরা এখনো জানতে পারিনি। এটা বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

আদাবরের শেখেরটেকে দুই গ্রুপের মারামারিতে এক যুবক নিহত

আপডেট টাইম : ১০:১৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১