ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সখীপুরে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে বেড় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে কালাম মিয়া (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে উপজেলার নকিল বিলে এ ঘটনা ঘটে। তিনি গোহাইলবাড়ী গ্রা‌মের মৃত হাতেম আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. হিরু মিয়া জানায়, কালাম মিয়াসহ ক‌য়েকজন মি‌লে নৌকা নিয়ে বেড় জাল দিয়ে মাছ ধরতে যায়। পানিতে নেমে জাল ফেলার এক পর্যায়ে কালাম মিয়া হাফিয়ে উঠে এবং অন্যদের ডাকাডাকি করে। এ সময় তার সহযোগীরা নৌকা নিয়ে এসে পানি থেকে তাকে নৌকায় তুলেন। খুব খারাপ লাগছে বলেই তিনি নৌকার মধ্যেই মারা যায় বলে তার সহযোগীরা জানায়।

নৌকায় থাকা জুলহাস উদ্দিন বলেন, বেড় জাল দিয়া দুইডা টান দেওয়ার পর তিন নাম্বার টানের বেলায় কালাম মামু কয় আমার জানি কিবা নাগতাছে, ভাল্লাগতাছে না। বুকের মধ্যে ফাপর নাগতাছে। এই কথা কওয়ার পরেই সে মারা যায়। তারপর আমরা তারে বাইত্তে নিয়া আহি।

তার স্ত্রী মানুষিকভাবে ভেঙে পড়ায় কালামের ভাই আজাহার আলী বলেন, তিনি জাল দিয়ে সারারাত মাছ ধরত। দিনের বেলায় বাড়িতে কৃষি কাজ করত। যে কারণে তার শরীরটা খুব দুর্বল ছিল। দুর্বলতার কারণেই তিনি মারা গেছে বলে আমাদের ধারনা।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই এবং এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

সখীপুরে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

আপডেট টাইম : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১