ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং ডিএসইর পরিচালক হচ্ছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম শিক্ষকদের পেনশন নিশ্চিতে মন্ত্রীদের সঙ্গে বসবেন হাসনাত ৭ ডিসেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী তাবলিগ নিয়ে মন্তব্যের যে ব্যাখ্যা দিলেন দেওবন্দের মুহতামিম যুবরাজ সিংয়ের পরামর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে : সূর্যবংশী নতুন শুল্ক আরোপের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

করোনায় মমেক হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি : করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো তিনজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাঁরা।

এ নিয়ে চলতি মাসে মমেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। এর আগে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে জুলাই মাসে ৪৮২ এবং আগস্ট মাসে ৪১৯ জন মারা যান হাসপাতালটিতে।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর ) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মুন আরো জানান, মমেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন ১৫ জন করোনা রোগী ভর্তিসহ আজ বুধবার সকাল পর্যন্ত ভর্তি আছেন ১২৮ জন। এদের মধ্যে আইসিইউতে সাতজন চিকিৎসাধীন। এ ছাড়া গতকাল মঙ্গলবার সুস্থ হয়ে ৩২ জন হাসপাতাল ছেড়ে গেছেন এবং ৫৩ জন ওয়ানস্টপ ফ্লু কর্নার থেকে সেবা নিয়েছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩৪৪টি নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৫ শতাংশ।

আজ সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৪২৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০ জন। জেলায় করোনা সংক্রমণে মারা গেছেন মোট ২৭৬ জন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ

করোনায় মমেক হাসপাতালে আরো ৩ জনের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৫৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১