ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা।

জামালপুরে জুয়ার টাকা নিয়ে বিরোধে কিশোর রুবেলকে হত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে জুয়া খেলার টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়াকে (১৭) হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত দুই জনের মধ্যে সোহেল (১৯) নামে একজনকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আটক করেছে পিবিআই জামালপুর।

রুবেল মিয়া শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কান্দুলী এলাকার মো. নুরুল হকের ছেলে। সোহেলের বাড়ি উপজেলার পাইকুড়া নয়াপাড়া এলাকায়।
দুপুরে পিবিআইয়ের জামালপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন জানান, জিজ্ঞাসাবাদে সোহেল জানায়, রুবেল, সোহেল ও সোহরাবসহ একটি চক্র ঝিনাইগাতীর পাইকুড়া বাজারে নিয়মিত আইপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলতো। জুয়ার টাকা নিয়ে রুবেলের সঙ্গে সোহেল ও তার খালাতো ভাই সোহরাবের ঝগড়া হয়। এর জেরে চলতি বছরের ১৯ আগস্ট বিকালে সোহরাব ফোন করে রুবেলকে পাইকুড়া বাজারে আসতে বলে।
ওইদিন সোহরাব, সোহেল ও রুবেল একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে মাছ ধরার কথা বলে কানি বিলে নিয়ে যাওয়ার পর সোহরাব ও সোহেল পিছন থেকে রুবেলকে ধরে কাদায় ফেলে দেয়। এ সময় সোহেল পিঠে বসে পড়ে এবং সোহরাব কাঁদায় মাথা চেপে ধরে রুবেলকে হত্যা করে।

পুলিশ সুপার আরও জানান, রুবেল মিয়া মাঝে মাঝেই পরিবারের কাউকে না জানিয়ে বাইরে বেড়াতে যেতো। এ কারণে ১৯ আগস্ট বাড়ি না ফিরলেও কেউ খোঁজ করেনি। কিন্তু ৪-৫ দিন চলে যাওয়ার পরও ফিরে না আসায় এবং ফোন বন্ধ থাকায় গত ২৫ আগস্ট রুবেলের বাবা ঝিনাইগাতি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গত ৬ সেপ্টেম্বর কানি বিল থেকে রুবেলের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পিবিআই জামালপুরের পুলিশ পরিদর্শক আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে একটি টিম মামলাটি তদন্ত করে সোহেলকে আটক করে। এ সময় রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনটি সোহেলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট !

জামালপুরে জুয়ার টাকা নিয়ে বিরোধে কিশোর রুবেলকে হত্যা

আপডেট টাইম : ০৯:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১